গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. ওবায়দুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেছেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম অবসরে যান। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব পেলেন মো. ওবায়দুর রহমান।