আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৮:৫১
আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) মুখে সবসময় গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজ করেছে এর উল্টো।’


শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে এডিটর কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের নামে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। বর্তমানে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, তার প্রধান কারণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।


এ সময় গণমাধ্যমে এখন কোনো চাপ নেই দাবি করে তিনি বলেন, সাংবাদিকরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেন এবং সেলফ সেন্সরশিপের মাধ্যমে কাজ করেন।


গণতন্ত্রকে টেকসই করতে সবাইকে গণতন্ত্রের জন্য কাজ করে যেতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।


রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারের পাঁচ মাস যেতে না যেতেই রাজপথে বলা হচ্ছে—পাঁচ বছর যেতে দেওয়া হবে না, আগেই শেষ করে দেওয়া হবে। এ ধরনের ভাষা গণতন্ত্রের ভাষা নয়। দাবি থাকলে সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।


জুলাই সনদ ও গণভোট নিয়ে যেসব বিষয় রয়েছে, সেগুলো জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।


তিনি বলেন, ‘দাবি নিয়ে সংসদে এসে কথা বলেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে, তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।’


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য