দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১০:৫০
দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে

আগামী দুই-তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আজ বিকেল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, এফএসআরইউ থেকে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ বাড়বে। এতে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবে। মিনিমাম দুই-তিন দিন লাগবে।’

তিনি আরও বলেন, এফএসআরইউ বন্ধ হওয়ার আগে দেশে গ্যাস সরবরাহ যে অবস্থায় ছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও তেমন অবস্থায় ফিরে আসবে।

বিদ্যুৎ বিল নিয়ে কারও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন মন্ত্রী।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি ছিল নিয়মিত বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য