অটোগ্যাসের দাম লিটারে বেড়েছে প্রায় ১১ টাকা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৩:২২
অটোগ্যাসের দাম লিটারে বেড়েছে প্রায় ১১ টাকা


এলপিজির পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা।


রোববার (৪ অক্টোবর) বিইআরসি নতুন এই মূল্য ঘোষণা করে। নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।


এর আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। নতুন সিদ্ধান্তে লিটারপ্রতি দাম বেড়েছে ১০ টাকা ৯১ পয়সা।


একই সঙ্গে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


অটোগ্যাসের নতুন মূল্য কার্যকর হওয়ায় যানবাহনের জ্বালানি ব্যয় বাড়বে। এর প্রভাব ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অটোগ্যাসনির্ভর গণপরিবহনের পরিচালন ব্যয়েও পড়তে পারে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য