জামিন নামঞ্জুর, কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:০১
জামিন নামঞ্জুর, কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে এক দিনের রিমান্ড শেষে দুপুরে আখতারুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।


গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এদিকে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণে জামায়াতের নেতাকর্মীরা স্লোগান দেন। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত এলাকায় বহিরাগতদের উপস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।


মামলার অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে জামায়াতের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল সপরিবারে মদিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একই সময়ে আগমনী যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহে দীর্ঘ লাইন তৈরি হয়।


অভিযোগ অনুযায়ী, কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন। পরে লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন। এ সময় বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে তাদের বিরোধের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য