কালিয়াকৈরে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমাসহ গ্রেপ্তার ৫

দে
গোলাম কিবরিয়া
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৬:১১
কালিয়াকৈরে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমাসহ গ্রেপ্তার ৫


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচটি পেট্রোলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১), জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক আসিফ আহমেদ (২১) এবং ৮ নম্বর মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে অভিযান চালিয়ে পাঁচটি পেট্রোলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সফিপুরসহ আশপাশের এলাকায় পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।


এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিছিল থেকে পাঁচটি ককটেল ও পাঁচটি পেট্রোলবোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য