আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

দে
মনির হোসেন জীবন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭
আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ



রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরা অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এঘটনায় আজ দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। এছাড়া সংশ্লিষ্ট থানা পুলিশ কাউকে আটকও করতে পারেনি।



সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার ৩ মিনির দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টর রোড-৩/বি, বাড়ি-০৫ পাসপোর্ট অফিস কার্যালয়ে বাউন্ডারির ভেতর গেটের সামনে এই অগ্নিসংযোগ করা হয়।



আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুর একটা ২২ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান পাসপোর্ট অফিসে আগুন দেয়ার বিষয়টি এ প্রতিবেদককে  নিশ্চিত করেছেন।



 তিনি জানান, রিকশায় করে আসা দুই অজ্ঞাত নামা যুবক বোতল থেকে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে তুরাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। 



ওসি মো: মোস্তাফিজুর রহমান জানান, এঘটনায় আজ মঙ্গলবার দুপুর সোয়া একটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। 



এদিকে ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক বোতল হাতে নিয়ে পাসপোর্ট কার্যালয় গেটের ভেতরে পেট্রোল বা কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ঢালছেন। এরপর তার সাথে থাকা হেলমেট পরিহিত অপর যুবক  দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই পাসপোর্ট অফিস কম্পাউন্ডের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।



এ বিষয়ে জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরার উপ-পরিচালক রোজী খন্দকারের সঙ্গে আজ দুপুর পৌনে ২টায় মুঠোফোনে ০১৭৩৩৩৩৯৩৩২৮ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়।  




সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য