কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১২:৫০
কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ

পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও দলীয়করণ হয়েছে এবং তারা নিরপেক্ষ আচরণ করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় নেতা নাহিদ ইসলাম।


শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর একটি আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আগেই বলেছি, এই কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে না, যদি গোড়ায় পরিবর্তন না আনা হয়। কোনো ব্যক্তি বা সরকারপ্রধানের ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে। তাদের মধ্যে সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা তা দেখেছি।’


তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ব্যর্থ। তারা যদি আবার দেশে আসার চেষ্টা করে, জনগণের প্রতিরোধের মুখে পড়বে। আমরা সেটার জন্য ঐক্যবদ্ধ আছি।’


নাহিদ বলেন, সরকারের পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগের অভাবেই পতিত স্বৈরাচারী শক্তি বিদেশে বসে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সংস্কার ইস্যুতে সরকার বিচ্ছিন্ন এবং পতিত স্বৈরাচারী শক্তিকে মোকাবিলায় ব্যর্থ হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য