ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দে
মাসুদ রানা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৩:৫২
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত


ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষকদের পাশে দাঁড়ানো; পেশার সুরক্ষা,

মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর ' এই প্রতিপাদ্যে কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (৫ই অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, ভেড়ামারা শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, পশ্চিম বাহির চর ১২মাইল দাখিল মাদ্রাসা সুপার মাসুদ করিম' প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিকী"সহ প্রমুখ। 

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য