ছাত্রলীগের কোনো চাকরি হবে না, ওরা দেশের শত্রু: হামীম

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩
ছাত্রলীগের কোনো চাকরি হবে না, ওরা দেশের শত্রু: হামীম



নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের চাকরি ও সামাজিকভাবে গ্রহণযোগ্যতার বিষয়ে কঠোর মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। তিনি বলেছেন, ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চাকরি বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকা উচিত নয়।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হামীম।


পোস্টে তিনি লেখেন, সাবেক ও বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো চাকরি, সমাজ কিংবা সামাজিকতা হবে না। তাদের ‘দেশের শত্রু’ বলেও আখ্যা দেন তিনি।


নিজের বক্তব্যের পক্ষে শহীদ আনাস ও আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টানেন হামীম। এসব ঘটনার দায় ছাত্রলীগের ওপর চাপিয়ে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমালোচনা করেন তিনি।


তবে কোনো দেশপ্রেমিক ও মেধাবী ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার কথা উল্লেখ করেন ছাত্রদলের এই নেতা।


একই পোস্টে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনা করেন হামীম।


ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে দেওয়া এসব মন্তব্য এবং পুনর্বাসনসংক্রান্ত অভিযোগ তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টের বক্তব্য।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য