মোরেলগঞ্জে ফেরিঘাটের আপৃত্তিকর ঘটনায় আসাদুজ্জামান মিলনের সম্পৃক্ততা নেই - দাবি আহত রবিউলের

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭
মোরেলগঞ্জে ফেরিঘাটের আপৃত্তিকর ঘটনায় আসাদুজ্জামান মিলনের সম্পৃক্ততা নেই - দাবি আহত রবিউলের


বাগেরহাটের মডেলগঞ্জ ফেরিঘাটে রবিউলের সাথে আপৃত্তিকর ঘটনায় মোড়লগঞ্জ পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সংবাদ প্রচার করা হয়েছে সত্য নয় বললেন আহত ভ্যানচালক রবিউল ইসলাম। 


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে গত বুধবারের ঘটনায় মোড়লগঞ্জের ফেরিঘাটের বাসিন্দা ভুক্তভোগী রবিউল ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে সেটিকে কেন্দ্র করে মোড়লগঞ্জের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে ঘটনার ৪ দিব পরে ও ঘটনার বিস্তারিত তুলে ধরলেন রবিউল ইসলাম , এক বিবৃতিতে রবিউল বলেন ওইদিনের যে মারামারি ঘটনা ঘটেছে এর সাথে মোড়লগঞ্জ পৌর বিএনপি'র সাধারণ সম্পাদকের কোন সম্পৃক্ততা নেই,সে আমাকে আঘাত করেনি, আমি দুচোখে তা দেখিনি,মোরেলগঞ্জের মিডিয়া কর্মীদের এমন কথাই জানিয়েছেন ওইদিনের ঘটনায় আহত রবিউল ইসলাম।


এ ব্যাপারে মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন,গত ৪ দিন আগে মোরেলগঞ্জ ফেরিঘাটে আহত রবিউলের সাথে আমার ভাইয়ের ভুল বোঝাবুঝি হয়,এক পর্যায়ে শুনেছি হাতাহাতির ঘটনা ঘটেছে,এটা শুনে আমি ঘটনাস্থলে যাই,ভুল বোঝাবুঝির অবসান করার চেস্টা করি। কিন্তুু একটি চক্র এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে,সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্য তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে সেটা ভিত্তিহীন,আমার সুনাম নস্ট করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষ বা একটি কুচক্রী মহল এসব ঘটনার পেছনে জড়িত থাকতে পারে বলে ধারনা করছেন আসাদুজ্জামান মিলন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য