আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, মোতায়েন বিজিবি; অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউএইজ গ্রুপের কারখানা

দে
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, মোতায়েন বিজিবি; অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউএইজ গ্রুপের কারখানা


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। পরে শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয় ও স্টারলিংসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।


ছুটি ঘোষণার পর শ্রমিকদের একটি অংশ অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে।


এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে নিউএইজ গ্রুপের অধীন আশুলিয়ায় অবস্থিত সব কারখানা ১০ নভেম্বর ২০২৬ থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যদেরও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য