নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ মিছিল

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৬:০৩
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ মিছিল


আজ ১০ নভেম্বর মঙ্গলবার, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান এর নেতৃত্বে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ মিছিল করেন ছাত্রদলের ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


আজ দুপুর থেকে তারা রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচী পালন করে, পরে বিকেলে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে শেষ হয়। এসময় মিছিল থেকে নেতৃবৃন্দ আওয়ামী সন্ত্রাসীদের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন।


মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বলেন, ছাত্রলীগের কোনো ধরণের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি। সেইসাথে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করারও আহবান জানান।


এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, আবুল হোসেন হাওলাদার আশিক, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাবেক কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মোঃ সুমন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক ভুঁইয়া, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ মারজুক সাকিব, বর্তমান কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ মাদবর প্রমুখ।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য