শাহজালালের গলার কাঁটা ১২ উড়োজাহাজ, বিক্রির গন্তব্য ভাঙারির দোকান!

দে
এলেন বিশ্বাস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৪
শাহজালালের গলার কাঁটা ১২ উড়োজাহাজ, বিক্রির গন্তব্য ভাঙারির দোকান!


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও অপারেশনাল অ্যাপ্রোন এলাকায় দীর্ঘ প্রায় এক যুগ ধরে পড়ে থাকা ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ শেষ পর্যন্ত ভাঙারি হিসেবেই বিক্রি হতে যাচ্ছে। এক সময়ের হাজার কোটি টাকার এসব আকাশযান নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে রোদ-বৃষ্টিতে নষ্ট হয়ে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। এগুলো এখন বিমানবন্দরে অ্যাভিয়েশন খাতের ‘গলার কাঁটা’য় পরিণত হওয়ায় দরপত্রের মাধ্যমে বিক্রি করে চত্বর জঞ্জালমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। গত রবিবার মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করে এসব লোহালক্কড় বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।


 কার্গো ভিলেজসংলগ্ন অ্যাপ্রোন এলাকার প্রায় ১ লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট মূল্যবান জায়গা জুড়ে পড়ে আছে উড়োজাহাজগুলো। ফলে বিমানবন্দরের স্বাভাবিক চলাচল ও কার্গো ভিলেজের সম্প্রসারণ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


 ২০২১ ও ২০২২ সালে বেবিচক এগুলো বিমান হিসেবে বিক্রির জন্য দেশি-বিদেশি উন্মুক্ত দরপত্র আহ্বান করলেও কোনো আন্তর্জাতিক বা দেশীয় ক্রেতা মেলেনি।অধিকাংশ উড়োজাহাজই পুরনো মডেলের (ড্যাশ-৮, এমডি-৮৩, বোয়িং ৭৩৭-৩০০)। এসব মডেলের ব্যবহার বিশ্বে সীমিত হওয়ায় ভেতরে থাকা যন্ত্রাংশ খুলে অন্য বিমানে ব্যবহারেরও উপায় নেই।


 মালিকানাধীন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাংকঋণসহ নানা আইনি মামলা থাকায় ঝুঁকি এড়াতে ক্রেতারাও আগ্রহ দেখাচ্ছেন না।

৪ হাজার কোটি টাকা বকেয়া ও বাজেয়াপ্তকরণ

বছরের পর বছর পার্কিং ফি ও অতিরিক্ত চক্রবৃদ্ধি সারচার্জ যুক্ত হয়ে চার কোম্পানির কাছে বেবিচকের মোট পাওনা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা।


 ১টি উড়োজাহাজ (বকেয়া ৩ হাজার কোটি টাকার বেশি, ২০১২ সালে বন্ধ)। ইউনাইটেড এয়ারওয়েজ: ৮টি উড়োজাহাজ (বকেয়া প্রায় ৪০০ কোটি টাকা, ২০১৬ সালে বন্ধ)।রিজেন্ট এয়ারওয়েজ: ২টি উড়োজাহাজ (২০২০ সালে বন্ধ)।অ্যাভিয়েন চ্যার্টার: ১টি উড়োজাহাজ।


এ একাধিকবার নোটিশ দিলেও কোম্পানিগুলো টাকা পরিশোধ করেনি বা উড়োজাহাজ সরিয়ে নেয়নি। উড্ডয়নযোগ্যতা না থাকায় এগুলোর নিবন্ধন বাতিল করা হয় এবং আইনগত পদক্ষেপ শেষে ২০২৪ সালের ২৬ মে আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করে বেবিচক।


অপেক্ষায় আন্তর্জাতিক উন্মুক্ত নিলাম

আন্তর্জাতিক মান অনুযায়ী ভিত্তিমূল্য নির্ধারণ করতে যে ব্যয় হবে, উড়োজাহাজ বিক্রি করে সেই পরিমাণ অর্থ আদায়ের সম্ভাবনাও ক্ষীণ। তাই ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের প্রস্তাব করেছে বেবিচক।


বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। এগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে যা পাওয়া যায় তা দিয়ে সরকারি পাওনা কিছুটা হলেও উসুল করা হবে এবং মূল লক্ষ্য শাহজালাল বিমানবন্দরের এই বিশাল জায়গা মুক্ত করা সম্ভব হবে।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য