দেশের ভেতরে-বাইরে সম্মিলিত ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৪:২৭
দেশের ভেতরে-বাইরে সম্মিলিত ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী


দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের অভ্যন্তরে স্থানীয় সহযোগীদের নিয়ে এবং সীমান্তের ওপার থেকে উৎসাহ পেয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা ও উপনেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তাঁর বক্তব্যে বিরোধী দলকে সরাসরি ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি।


সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল। দেশের ভেতরের কিছু মানুষের সহযোগিতায় সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়। তবে সরকার ওই ষড়যন্ত্র নস্যাৎ করেছে।


শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও জানান তিনি। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। পাশাপাশি মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প খাত ও বিনিয়োগের পরিবেশ রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দেশের ভেতরে কিংবা বাইরে থেকে কোনো ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য