গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে কী কারণে বাসটিতে আগুন লেগেছে, আগুনে বাসটির কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।