নামাজ পড়ে বাড়ি ফেরা হলনা,পথিমধ্যে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

দে
মুহাম্মদ ওসমান সরওয়ার
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৫
নামাজ পড়ে বাড়ি ফেরা হলনা,পথিমধ্যে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

কক্সবাজারের চকরিয়ায় মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে ছৈয়দ ফকির (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।


শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশে চিতারবিলের পাহাড়ি ঢালা অতিক্রম করে বাড়ি ফিরছিলেন ছৈয়দ ফকির। এ সময় হঠাৎ দলছুট একটি বন্য হাতির সামনে পড়ে যান তিনি। কিছু বুঝে ওঠার আগেই হাতিটি তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হাতিটি ঘটনাস্থল থেকে সরে যায়।


নিহত ছৈয়দ ফকিরের পরিবারের আদি নিবাস চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তবে তিনি এক যুগেরও বেশি সময় ধরে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।


এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য