রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষাসংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভা শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে এ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ডিএসসিসি প্রশাসক বলেন, নদীদূষণ যাতে আর না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, নদী রক্ষা করা না গেলে মানুষ ও পরিবেশ উভয়ই ক্ষতির মুখে পড়বে। যারা এসব নির্দেশনা মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।
আব্দুস সালাম আরও বলেন, শুধু রাজধানী নয়, সারা দেশের নদী দূষণমুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে প্রাথমিকভাবে ঢাকাকে কেন্দ্র করে এ কার্যক্রম শুরু হবে।