শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী আচরণ: রিজভী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১১:১০
শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী আচরণ: রিজভী

শেখ হাসিনার অডিও বার্তা ও তার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্যের সমালোচনা করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘রাজনীতিতে চোরাপথে আসা ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে ছাত্র-জনতা থেকে শুরু করে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করেছে। সেই ঘৃণা থেকেই বিশাল জাগরণ ঘটে জুলাই অভ্যুত্থানে।’

ভারতের ভূমিকা নিয়ে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগি পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে নয়াদিল্লি।’

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য