ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১২:৪৮
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা


ভিসাসেবা নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে।


বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারকেরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।


হাইকমিশন জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব কিংবা অর্থ চেয়ে কারও সঙ্গে যোগাযোগ করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন করা হয়।


এ ধরনের কোনো ফোন, বার্তা বা প্রস্তাব পেলে কাউকে কোনো ধরনের অর্থ পরিশোধ না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্যও শেয়ার না করতে বলা হয়েছে।


এ ছাড়া এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগের ক্ষেত্রে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর, স্ক্রিনশটসহ পাওয়া যায় এমন অন্যান্য তথ্য সংযুক্ত করে হাইকমিশনের নির্ধারিত ই-মেইল ঠিকানায় জানাতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য