নদী রক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়নসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, নৌপথ মন্ত্রণালয়সহ নদী-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সমন্বিত প্রকল্পের আওতায় এনে নদীর দূষণ ও দখল রোধে কাজ করা হবে। নদীকে বাঁচাতে না পারলে মানুষ ও পরিবেশ উভয়ই ক্ষতির মুখে পড়বে।
তিনি আরও বলেন, যেসব কারখানার মালিক নদীদূষণের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।