উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহি বাস, আহত ১০

দে
মোরশেদ আহমেদ
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৪:২৮
উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহি বাস, আহত ১০


বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) বেলা ২টার দিকে নতুন শিকারপুর ও আটিপাড়ার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী তাসবীহ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৬৬৮২) বাসটি ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে পড়ে। এ সময় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন।


দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য