বকশীগঞ্জে সড়কের বাসচাপায় বউ-শাশুডী নিহত

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:০১
বকশীগঞ্জে সড়কের বাসচাপায় বউ-শাশুডী নিহত


 জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় থাকা বউ-শাশুড়ি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ ।


১০ অক্টোবর শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরাদের পরিচয় জানাযায় ,নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম শাশুড়ি (৬৫) ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৪০)।


প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়,- শনিবার ভোর ৬টার দিকে বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস। এ সময় ঠাকুরপাড়া সড়কের পাশে দাঁড়িয়েছিলেন বউ-শাশুড়ি। বাসটি ওই এলাকা অতিক্রমণের সময় হঠাৎ বউ-শাশুড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।


এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বউ-শাশুড়িকে চাপা দেওয়া ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য