সুনামগঞ্জে ১ হাজার লিটার ওয়াশ ও চোলাইমদসহ নারী গ্রেপ্তার, ঘরে মিলল পৌনে ২ লাখ টাকা

দে
মোঃ মোশফিকুর রহমান স্বপন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৫:২৫
সুনামগঞ্জে ১ হাজার লিটার ওয়াশ ও চোলাইমদসহ নারী গ্রেপ্তার, ঘরে মিলল পৌনে ২ লাখ টাকা


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাইমদ, ১ হাজার লিটার ওয়াশ (জাওয়া) ও মাদক বিক্রির ১ লাখ ৭৭ হাজার ৬৫০ টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

এ ঘটনায় ফুলমতি রবিদাস (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ফতেহপুর পর্বপাড়া গ্রামে গ্রেপ্তার ফুলমতি রবিদাসের নিজ বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তার ফুলমতি রবিদাস ওই গ্রামের মৃত হরিলাল রবিদাসের মেয়ে এবং মৃত সাধু রবিদাসের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের অভিযানে তাঁর বসতঘর থেকে ১০ লিটার চোলাইমদ, ১ হাজার লিটার ওয়াশ (জাওয়া) ও মাদক বিক্রির ১ লাখ ৭৭ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। 

জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ৩৭ ধারায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য