দিল্লিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক মমতা ব্যানার্জি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৬
দিল্লিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক মমতা ব্যানার্জি


ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে অংশ নেওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে পুলিশ।


শনিবার (১০ অক্টোবর) ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে নয়া দিগন্ত।


এর আগে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে তিনি যোগ দিতে পারেন।


শনিবার যন্তর মন্তরে ওই বিক্ষোভের আয়োজন করে সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দলটি এ কর্মসূচি ঘোষণা করে।


প্রকাশিত একটি ছবিতে মমতা ব্যানার্জিকে পুলিশের ভ্যানে নিয়ে যেতে দেখা যায়।


তবে তাঁকে আটকের পর কোথায় নেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য