ইরানকে চুক্তির আহ্বান, না হলে সংঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩
ইরানকে চুক্তির আহ্বান, না হলে সংঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হলে দেশটির সামনে পুনর্গঠনের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে সমঝোতা না হলে ভয়াবহ সংঘাতের মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ইরান প্রসঙ্গে এসব কথা বলেন ট্রাম্প।


ইরানের সামনে দুটি ভিন্ন পথ রয়েছে—এমন বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে দেশটি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নিতে পারে। অন্যথায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি।


কঠোর হুঁশিয়ারির পাশাপাশি শেষ পর্যন্ত তেহরানের সঙ্গে একটি সমঝোতা সম্ভব হবে বলেও আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প।


তিনি বলেন, ইরানের জন্য চুক্তিতে সম্মত না হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। নির্বাচন শেষ হওয়ার পরপরই একটি চুক্তি হতে পারে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং আলোচনা স্থবির থাকার প্রেক্ষাপটে ট্রাম্পের এ বক্তব্য এলো। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা আবার শুরু হবে কি না, তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য