প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক: হাইকমিশনার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক: হাইকমিশনার


প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। তবে সফর আয়োজন নিয়ে কোনো তাড়াহুড়ো নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

তিনি জানান, বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের সুবিধাজনক সময়ে সফর ও বৈঠকের আয়োজন করা হবে। এ বিষয়ে আলোচনা ইতিবাচক থাকলেও এখনো কোনো নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার বলেন, বৈঠকের আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতি—দুটিই ইতিবাচক। বাংলাদেশের জনগণের প্রতিও তাঁর ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য