পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

দে
আল-আমিন হোসাইন
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১৩:২৮
পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত


‎পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 



শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


‎


‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও বরিশাল অঞ্চল পরিচালক মোয়াজ্জেম হোসেন হেলাল, এ সময়


বিশেষ অতিথি হিসেবে উপস্থত ছিলেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


‎


সম্মেলনে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে রুকনদের ভোটাধিকার প্রয়োগ করেন। রুকনদের প্রদত্ত ভোটের ভিত্তিতে পিরোজপুর জেলা জামায়াতের আগামী দিনের দায়িত্বশীল নির্বাচন করা হবে।



‎রুকনদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়ায় সংগঠনের আগামী দিনের কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীল নির্ধারণ করা হবে।



 উল্লেখ্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার ৭টি উপজেলার রোকনরা উপস্থিত থেকে ভোট প্রয়োগ করেন। 


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য