কিশোরগঞ্জে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতি ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১১:২৪
কিশোরগঞ্জে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতি ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীর কিশোরগঞ্জে ইউনিয়ন ভিত্তিক সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম- দুর্নীতি ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ উঠেছে উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের বিরুদ্ধে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সার ডিলারের জন্য আবেদনকারী ও বিএনপির নেতৃবৃন্দ। বুধবার(৭অক্টোবর)সকালে উপজেলা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এ সংবাদ সম্মেলন করেন তারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী বলেন,সম্প্রতি সময়ে সরকার কর্তৃক ঘোষিত ইউনিয়ন ভিত্তিক সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ৯টি ইউনিয়ন থেকে ১৪০জন আবেদন করেন। এর মধ্যে ইউনিয়ন প্রতি ৩জন করে একটি চুড়ান্ত নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমে জানা গেছে, শুধুমাত্র সরকার দলীয় লোকজনকে এই তালিকায় মনোনীত করা হয়েছে। যাহা সম্পুর্ণরুপে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি অভিপ্রায়। অথচ ৯টি ইউনিয়নে মোট ২৭ জনের মধ্যে ২/৩ জন বাদে অন্যান্যদের যোগ্যতাকে পাশ কাটিয়ে ২০/২৫ লক্ষ টাকা লেনদেনের মাধ্যমে উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এবং কতিপয় উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতার যোগসাজশে আওয়ামীলীগ ও তার দোসরদের চুড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে প্রতিয়মান হয় যে, প্রকৃতদের বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে সুদুর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন। যা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং সঠিক তদন্তের মাধ্যমে পূর্বের তালিকা বাতিল করে প্রকৃত আবেদনকারীর নামের তালিকা অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি। অপর বক্তব্যে উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি একেএম হাবিবুর রহমান বলেন,প্রকৃতদের বাদ দিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আওয়ামী ও তার দোসরদের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় চুড়ান্ত নামের তালিকা পাঠানো হয়েছে। এর সঠিক তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে। সংবাদ সম্মেলনে একই অভিযোগ তুলে ধরে আরো বক্তব্য দেন,পুটিমারী ইউনিয়ন শাখার কৃষক দলের সভাপতি আব্দুল ওহাব,বাহাগিলী ইউনিয়ন শাখা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরন্নবী প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই বাছাই কমিটির সভাপতি ও ইউএনও আরিফুর রহমান বলেন, আমরা যে তালিকা পাঠিয়েছি উপজেলা কমিটি যাচাই বাছাই করে সবাই সম্মিলিতভাবে একমত হয়ে সিদ্ধান্তের আলোকে প্রেরণ করেছি। যদি কোন অভিযোগ থাকে তদন্ত করে দেখা হবে।আওয়ামীলীগ ও তাদের দোসরদের এজেন্ডা বাস্তবায়নে এ তালিকা চুড়ান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি জেলা কমিটি দেখবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য