প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত মাভাবিপ্রবির ১৪ মেধাবী শিক্ষার্থী

দে
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১১:২৯
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত মাভাবিপ্রবির ১৪ মেধাবী শিক্ষার্থী

‎

‎প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ২০১৯, ২০২০ ও ২০২১ সালের স্নাতক (সম্মান) শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ৪৬৯ জনের চূড়ান্ত তালিকায় মাভাবিপ্রবির এসব শিক্ষার্থী স্থান পেয়েছেন।

‎

‎ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের সুনতান রাজিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মাহমুদুল হাসান, অর্থনীতি বিভাগের মো. মমিনুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শারমিন আক্তার।

‎

‎২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের মো. রুহুল আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সুমাইয়া আক্তার মিতু, অর্থনীতি বিভাগের শাহিনুর আক্তার, বিএমবি বিভাগের মো. মজিবুল্লা এবং হিসাববিজ্ঞান বিভাগের রুনা আক্তার।

‎

‎এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের নাজিয়া আহসান, সিএসই বিভাগের মো. রেজাউল করিম, অর্থনীতি বিভাগের লুপা আক্তার, ম্যানেজমেন্ট বিভাগের ফাহমিদা আক্তার এবং ফার্মেসি বিভাগের সাফিয়া আফরিন।

‎

‎নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি আকর্ষণীয় পদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

‎

‎১৪ শিক্ষার্থীর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাঁদের এ সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। ইউজিসির উদ্যোগে ২০০৫ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য