বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কন্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।
এছাড়াও সহসভাপতি পদে নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সামিয়া সোয়া, সাংগঠনিক সম্পাদক পদে সৈকত, অর্থ ও দপ্তর সম্পাদক পদে রাসেল রানা এবং সদস্য পদে এরফানুল ইসলাম, কামরুল হাসান আরিফুর হাসান নির্বাচিত হন।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। শুরুতে ভোটগ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন বাঙলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী। এসময় প্রধান নির্বাচন কমিশনার আমানুর রহমান রনিসহ প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন। নির্বাচনে ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- সময়ের কন্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন, দৈনিক সকালের সময়ের রিপোর্টার মেহেদী হাছান তাওহীদ ও দৈনিক এশিয়া পোস্টের প্রতিনিধি শিহাব আল নাছিম।
সহসভাপতি পদে প্রার্থী ছিলেন তিন জন। তারা হলেন- মো: জাহিদ হাসান, আশিকুর রহমান রাকিব, নাহিদ হাসান।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন দুই জন। তারা হলেন- দৈনিক আনন্দবাজার পত্রিকার রিপোর্টার জিসান আহমেদ কাব্য এবং দৈনিক কালের কন্ঠের রিপোর্টার কাজী আল তাজরীমিন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রতিদিনের সংবাদের ছামিয়া তোহা।
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন দুই জন- শান্তা আকতার ও আসাদুজ্জাম সৈকত।
অর্থ ও দপ্তর সম্পাদক পদে প্রার্থী ছিলেন দুই জন- মোঃ তানভীর ও রাসেল রানা।
কার্নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন কামরুল হাসান রুমন, আরিফুল হাসান ও মো: এরফানুল ইসলাম।
বাঙলা কলেজে এই প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে এক উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করায় সকলের প্রশংসা কুড়িয়েছেন দায়িত্বশীলরা।