ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) ড. মোঃ লুৎফর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ছিলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি দায়িত্ব পালন করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ।
নিয়োগের শর্তাবলী:
১. ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটবে সেই সময় পর্যন্ত বলবৎ থাকবে।
২. তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্ত হবেন।
৩. বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।
৪. বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
৫. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।