গলাচিপায় ইউপি চেয়ারম্যান, প্রশাসক ও সদস্যদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়

দে
মোঃ জহিরুল ইসলাম চয়ন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫
গলাচিপায় ইউপি চেয়ারম্যান, প্রশাসক ও সদস্যদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়


উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা সম্প্রসারিত ভবনের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর। সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। 


সভায় স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম, ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়ন, এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর বিএনপির আহ্বায়ক রফিক খান, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সাবেক সদস্য সচিব জাকির হোসেন মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় প্রতিমন্ত্রী নুরুল হক স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সমন্বয় রেখে সরকারি সেবা নিশ্চিত করা এবং এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।  


সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের ১২ জন চেয়ারম্যান ১৪৪ জন ইউনিয়ন পরিষদ সদস্য ও প্রতিনিধিরা স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও সমন্বয়ের আশ্বাস দেন।#


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য