শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন

দে
চয়ন কুন্ডু
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১১:১২
শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী ও নিপীড়ন দিবস উপলক্ষে দ্রুত বিচার কার্যকরের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির।



বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 



মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



​মানববন্ধনে সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ভিত্তি রচিত হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০১৩ সালের ৫ মে এবং শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের মাধ্যমে। আবরার ফাহাদের আদর্শ ও রক্তের ওপর দাঁড়িয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা ক্ষুণ্ন করে কেউ রাষ্ট্রক্ষমতায় থাকতে পারবে না। রাষ্ট্র পরিচালনায় আবরার ফাহাদের দেশপ্রেমিক আদর্শ লালন করার আহ্বান জানান তারা।



​তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে আবরার ফাহাদের খুনিদের রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও রায় বাস্তবায়নে ব্যর্থ বলে উল্লেখ করে অবিলম্বে চিহ্নিত খুনিদের শাস্তি কার্যকর করার জোর দাবি জানান।



​তিনি আরও বলেন, ভারতীয় আনুগত্য ও পা-চাটা রাজনীতি করে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় টিকতে পারবে না। ভারতকে তোষণ করার জন্য দেশের কোনো নাগরিকের ওপর হয়রানি বা বৈষম্য ছাত্র-জনতা মেনে নেবে না। একই সঙ্গে বিগত সময়ে শিক্ষক নিয়োগে দলীয়করণ, পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবীদের বাদ দেওয়ার চক্রান্ত এবং বিসিএসে বৈষম্য তৈরির চেষ্টার তীব্র সমালোচনা করা হয়। বিগত সরকারের পরিণতি থেকে শিক্ষা নিয়ে যেকোনো জনবিরোধী পদক্ষেপ থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।



উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। আজ তার ৭ম শাহাদাতবার্ষিকী পালিত।


২০২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং আবরার ফাহাদের রায় বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা আবরার ফাহাদের খুনিদের রায় দ্রুত কার্যকরের দাবি জানান এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য