ট্রলি না পেয়ে কোলে শিশুকে নিয়ে ছোটাছুটি, পরে মৃত্য

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩
ট্রলি না পেয়ে কোলে শিশুকে নিয়ে ছোটাছুটি, পরে মৃত্য

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ চার বছরের এক শিশুকে জরুরি বিভাগে নিতে ট্রলি না পাওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ট্রলির জন্য টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে না পারায় শিশুটিকে কোলে নিয়ে অক্সিজেন ও স্যালাইনসহ হাসপাতালে ছোটাছুটি করতে হয় তাদের। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুটির নাম রুহুল আমিন (৪)। সে ফরিদপুর সদর উপজেলার পুরদিয়া গ্রামের মাফুজুরের ছেলে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সেবা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছেন। শিশুটির মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। পাশে থাকা অন্য স্বজনদের একজন অক্সিজেন সিলিন্ডার এবং আরেকজন স্যালাইনের বোতল বহন করছেন।

স্বজনদের ভাষ্য, গুরুতর অসুস্থ অবস্থায় রুহুল আমিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দ্রুত স্থানান্তরের জন্য একটি ট্রলি চাওয়া হয়। কিন্তু ট্রলি দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয় বলে তাদের অভিযোগ। তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় ট্রলি না পেয়ে শিশুটিকে কোলে নিয়েই নিয়ে যেতে বাধ্য হন তারা।

স্বজনদের দাবি, এ সময় শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে সোমবার (৫ অক্টোবর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে ট্রলি না পাওয়ার সঙ্গে শিশুটির মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানিয়েছেন স্বজনরা।

এদিকে টাকা না দেওয়ায় ট্রলি না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।

তিনি জানান, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয়দের সঙ্গে কথা বলেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় ট্রলিতে স্থানান্তর করলে ঝুঁকি আরও বাড়তে পারে—এ কারণে নার্সরা ট্রলিতে নিতে নিষেধ করেছিলেন। টাকা চাওয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।ু


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য