কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের বাবা মোহাম্মদ হিরণ মিয়া সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
শুক্রবার (৯ অক্টোবর) ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন জনাব মোহাম্মদ হিরন মিয়া সরকার।
মরহুমের মৃত্যুতে ইউট্যাব কুবি শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। একই সাথে সংগঠনটির নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের পিতা গতকাল সকাল ১১ টায় বার্দ্ধক্য জনিত কারণে ঢাকায় উনার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে বেহেস্তের সর্বোচ্চ মাকাম ধারণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।'