রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান পুলিশের

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 12 Jul 2026, 07:15 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান পুলিশের

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী, খিলক্ষেত, কাকলী, ঢাকা গেটসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং বেশ কয়েকটি স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।

রোববার (১২ জুলাই) বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, টানা ভারী বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‌্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের গতি কমে গেছে এবং কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী গাড়িগুলোকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সড়ক ব্যবহারকারী মোটরযান চালক ও পথচারীদের প্রতি ট্রাফিক পুলিশের আহ্বানে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান, নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করুন। পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে ধৈর্যসহকারে চলাচলেরও অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য