হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 09 Jul 2026, 11:30 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৮১৮ জন। ফলে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬ জন।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৪৭ শিশুর প্রাণহানি ঘটেছে।

এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৯২ হাজার ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ হাজার ৪১৯ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য