চলমান দুর্যোগে প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 10 Jul 2026, 08:42 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
চলমান দুর্যোগে প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর


চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থাকার বিশেষ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

শুক্রবার (১০ জুলাই) সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রশাসনের পাশাপাশি সরকারের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ড. মাহদী আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি সংশ্লিষ্ট সংস্থা প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দিচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। এ লক্ষ্যে নির্বাচিত সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য