ঢাকাকে বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 09 Jul 2026, 08:15 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
ঢাকাকে বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের শঙ্কা নয়, এটি বর্তমানের বাস্তবতা। তাই দেশের উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ধাপে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের মাধ্যমে ঢাকাকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে হবে।

তিনি আরও বলেন, উন্নত ও সভ্য রাষ্ট্রের লক্ষ্য নিয়ে এগোলেও দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে তোলার প্রবণতা উদ্বেগজনক। পরিবেশের ভারসাম্য রক্ষা করে শিল্পায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য