যুক্তরাষ্ট্রের তৎপরতা বন্ধ না হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনুমতি দেবে না ইরান

বিভাগ: আন্তর্জাতিক রিপোর্টার: অনলাইন ডেস্ক 12 Jul 2026, 02:54 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
যুক্তরাষ্ট্রের তৎপরতা বন্ধ না হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনুমতি দেবে না ইরান

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। এ ঘোষণা দিয়েছে দেশটির নপারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ

রোববার (১২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের কারণে বর্তমানে হরমুজ প্রণালিতে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল সম্ভব নয়। পরিস্থিতি স্থিতিশীল ও শান্তিপূর্ণ হলে জাহাজ চলাচলের আবেদনগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরান ধাপে ধাপে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করে। এ সময় বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা, সমুদ্রপথে মাইন পেতে রাখা এবং নিরাপদ চলাচলের জন্য বিশেষ অনুমোদনের শর্ত আরোপের মতো পদক্ষেপ নেয় তেহরান, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

চলতি বছরের মেপারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ গঠন করে। নতুন এ সংস্থার মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় স্থায়ী পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।

তবে ইরানের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্র দাবি করেছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌপথ হিসেবে উন্মুক্ত রয়েছে এবং নৌ চলাচল অব্যাহত রাখতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ফলে প্রণালিটির বাস্তব পরিস্থিতি নিয়ে দুই পক্ষের অবস্থানে স্পষ্ট ভিন্নতা দেখা দিয়েছে। মাসে ইরান বগঠিত

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য