কুড়িগ্রামের নুনখাওয়ায় দারুন নাজাত মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

দে
মোঃ সাইফুর রহমান
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১২:৩২
কুড়িগ্রামের নুনখাওয়ায় দারুন নাজাত মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থিত চরকাটগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার পাশাপাশি হিফজ, নূরানী ও নৈতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মাদ্রাসাটি পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ শাহজালাল। তাঁর নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে মূল শাখার পাশাপাশি মাদ্রাসাটির আরও কয়েকটি শাখা রয়েছে। এর মধ্যে একটি পৃথক মহিলা শাখাও রয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কোরআন তেলাওয়াত, হিফজ এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন সময়ে পুরস্কার অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা প্রায় ৭০০টি স্বর্ণপদক অর্জন করেছে বলেও দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আদর্শিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে পাঠদান করা হয়। পাশাপাশি হিফজ ও নূরানী শিক্ষার মানোন্নয়নে নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরকাটগিরাইসহ নুনখাওয়া ইউনিয়নের আশপাশের এলাকার শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা প্রদানে ভূমিকা রেখে আসছে মাদ্রাসাটি। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় ধর্মীয় শিক্ষার প্রসারেও অবদান রাখছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য