কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৭:০৫
কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগে অফিসটির সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।


সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, দীর্ঘদিন ধরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ জমা হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত ও যাচাই-বাছাই শেষে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অফিসটির সব কর্মকর্তা ও কর্মচারীকে একযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তবে জেলা প্রশাসন বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে, এ দাবি সঠিক নয়।


প্রশাসনের ভাষ্য অনুযায়ী, শুধুমাত্র কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলার অন্যান্য ভূমি অফিসের সঙ্গে এ সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য