আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১২:৫১
আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী


দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, উগ্রবাদ দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সবসময় তৎপর রয়েছে।


পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। টহল বা দায়িত্ব পালনের সময় কোনো সদস্য যাতে অরক্ষিত অবস্থায় না থাকেন, সে বিষয়ে নিয়মিত সতর্ক করা হয়। বিষয়টি অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।


নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের অপতৎপরতার সুযোগ নেই উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা দেখানোর চেষ্টা করলেও দেশের মাঠপর্যায়ে কোনো প্রভাব ফেলার সক্ষমতা রাখে না।


এনসিপির ওপর সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য