সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ,ধর্মপাশা সদর ও জয়শ্রী ইউনিয়নের ১৬টি মাদ্রাসায় ২৫টি করে ও ৪৫০টি পরিবারের মধ্যে পাঁচটি করে বিনামুল্যে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই তিনটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব চারা বিতরণ করা হয়।
এডিএইচ জার্মানির অর্থায়নে বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন এই আয়োজন করে। এ সময় অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মু.জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,ঢাকা আহছানিয়া মিশনের ধর্মপাশা উপজেলার প্রকল্প সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান, জয়শ্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেন, সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ওলি উল্লাহ প্রমুখ।