জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা পুরাতন পাড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছানোয়ার(৫২)কে গ্ৰেফাতার করছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায় ,শুক্রবার (২অক্টোবর) সকাল ছয়টা সময় মেয়েটি তার নানীর বাড়িতে শোয়ার ঘরে ঘুমানো অবস্থায় ছিলো, এ সময় ছানোয়ার হোসেন ধর্ষনের উদ্দেশ্যে মেয়েটির রুমে ঢুকে। মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় শরীরে স্পর্শ করলে ঘুম থেকে উঠে পরে, দুইজনের হাতাহাতি করতে থাকলে , মেয়েটি চিৎকার করে উঠে । চিৎকার শুনে বাড়ির আশেপাশের লোকজনের উপস্থিতি বুঝতে পেরে ছানোয়ার মেয়েটি রুম থেকে পালিয়ে দ্রুত চলে যায়।
তারপর জনতার হাতে ধরা পড়ে ছানোয়ার হোসেন, অতঃপর পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে এবং আসামিকে গ্রেফতার করে জামালপুর থানায় নিয়ে যায়।
নান্দিনা এলাকাবাসী এবং ছাত্র সমাজ অভিযুক্ত ছানোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।