ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জামালপুরের ৭ জনের মৃত্যুতে ওয়ারেছ আলী মামুন এমপি'র গভীর শোক প্রকাশ

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জামালপুরের ৭ জনের মৃত্যুতে ওয়ারেছ আলী মামুন এমপি'র গভীর শোক প্রকাশ


ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে জামালপুর সদর উপজেলার একই পরিবারের চারজনসহ সাতজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।


শুক্রবার দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস সড়ক এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।


এতে জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরিফপুর এলাকার সাতজন প্রাণ হারান। নিহতদের মধ্যে একটি পরিবারের অন্তঃসত্ত্বা নারী, তাঁর বাবা, মা, মেয়ে ও পাঁচ বছরের নাতি রয়েছেন। অপর একটি পরিবারের স্বামী-স্ত্রীও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।


মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, একসঙ্গে এতগুলো মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। প্রিয়জন হারিয়ে শোকাহত পরিবারগুলোর আহাজারি ও শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য