গলাচিপায় নবীনদের স্বাগত জানিয়ে সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

দে
পটুয়াখালী ‎প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪
গলাচিপায় নবীনদের স্বাগত জানিয়ে সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

 

‎পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। 

‎শনিবার সকাল ১১টার দিকে গলাচিপা সরকারি কলেজের অডিটোরিয়াম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। 

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল বাউল করিম শাকিল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শায়েখ উদ্দিন জামাল। 

‎এ সময় প্রধান অতিথি রেজাউল করিম শাকিল কেন্দ্রীয় ছাত্র কল্যান সম্পাদক, বিশিষ্ট ইসলামি স্কলার শায়েখ জামাল উদ্দিন, জেলা সভাপতি আব্দুল মান্নান, সাবেক জেলা সভাপতি মো. ইয়াহিয়া খান, জেলা সভাপতি কে. এম. তামিম, ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, অধ্যাপক শাহ আলম সাবেক জেলা আমিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯১ সালের ৬ইং ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ইসলামি ছাত্রশিবিরের পথ চলা শুরু হয়। ১৯৯৭ সালের ৭ই ফেব্রুয়ারীর পর থেকে মাত্র ৪১ বছর সময়ের মধ্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ শিক্ষাবিদ সংগঠনে পরিনত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো ছাত্রশিবির নিয়ত্রণ করছে। 

‎এছাড়া, বক্তারা নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য