সীমান্তে প্রায় তিন লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।।

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৫:২৬
সীমান্তে প্রায় তিন লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।।


জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (২ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকায় এ অভিযান চালানো হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।


বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির পাথরের চর বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় সীমান্ত পিলার ১০৭৬ এর কাছে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৯ হাজার টাকা।


জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং দেশের সম্পদ রক্ষায় ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন বিজিবির অধিনায়ক কর্নেল হাসানুর রহমান । 


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য