লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে বেগম জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় ৪ নং হাজী বালুর মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফুর রহমান মিষ্টার, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম বলি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ১ নম্বর উত্তর চরআবাবিল ইউনিয়ন; ফারুক পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক, ১ নং উত্তর চরআবাবিল ইউনিয়ন; আবুল কাশেম বেপারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ১ নং ইউনিয়ন; গিয়াস উদ্দিন খাঁ, সিনিয়র সহসভাপতি, ১ নং ওয়ার্ড বিএনপি এবং কাউসার হোসেন, সভাপতি, ইউনিয়ন ছাত্রদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোরশেদ আলম লিটন, সভাপতি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি।
টুর্নামেন্টটি আয়োজন করেন জাবেদ ইকবাল রহিম, সাবেক সহসভাপতি, লক্ষ্মীপুর জেলা ছাত্রদল; রিয়াজ গাজী, প্রবাসী, সৌদি আরব; সবুজ গাজী, যুগ্ম আহ্বায়ক, ১ নম্বর উত্তর চরআবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং রাকিব গাজী, সদস্য, ১ নম্বর উত্তর চরআবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামে সেভেন স্টার ও হাবিব টেলিকম। ম্যাচটি ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার স্পন্সর করছে কম্পিউটার জোন, হায়দরগঞ্জ।
আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।